1. asmjashim2017@gmail.com : abusala Jashim : abusala Jashim
  2. admin@asiantimes24.com : Jamal :
ট্রলারের সাথে অন্য ট্রলারের থাক্কা, জেলে নিখোঁজ - asiantimes24
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম : -
কিভাবে ৩৬ জুলাই হয়েছিল! পাথরঘাটায় কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা নিতে পুলিশ সুপারকে নির্দেশ পাথরঘাটায় টমটম উল্টে শ্রমিক নিহত, আহত ২ পাথরঘাটায় সরকারী হাসপাতালে রিপ্রেজেন্টেটিভদের দৌরাত্ম্য, ভোগান্তিতে রোগীরা কৈবর্তখালী গ্রামটি যেন জীবন্ত উৎসবের আঙিনা, সূর্যমুখীর হাসিতে হাসছে কৃষক ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু পানি উন্নয়ন বোর্ডের এক মামুনেই অতিষ্ঠ পাথরঘাটার মানুষ! পাথরঘাটায় কোস্টগার্ডের হাত থেকে বাঁচতে নদীতে লাফিয়ে জেলে নিখোঁজ পাথরঘাটা বিএফডিসির চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ সমুদ্রে মাছ শিকারের সময় জেলেবহরে জলদস্যুর হামলা, ২ জেলে গুলিবিদ্ধ

ট্রলারের সাথে অন্য ট্রলারের থাক্কা, জেলে নিখোঁজ

  • আপডেট সময়: রবিবার, ৫ মে, ২০২৪, ২.০৬ পিএম
  • ১৭৬ বার সংবাদটি পড়েছেন
ছবিঃ এশিয়ান টাইমস

বরগুনার পাথরঘাটা লঞ্চঘাটের খালে নোঙর করা এফবি সাফওয়ান ১ ট্রলারে এফবি তূর্না ট্রলারের ধাক্কা লেগে মনির হোসেন (৩০) নামের এক জেলে নিখোঁজ হয়েছে। এ ঘটনার পর থেকেই ফায়ারসার্ভিস স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। রোববার বেলা সাড়ে ১০ টার দিকে পাথরঘাটা পৌরশহরের লঞ্চঘাটের খালে এ ঘটনা ঘটে।

নিখোঁজ জেলে নোয়াখালী জেলোর লক্ষ্মীপুর উপজেলার হাফিজুল্লাহ হাফেজ এর ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলে মনির হোসেনকে পাওয়া যায়নি।

প্রত্যক্ষ্যদর্শী জেলে কামাল হোসেন জানান, এফবি তূর্না ও এফবি সাফওয়ান ট্রলার দুটি পাথরঘাটা লঞ্চঘাটে নোঙর করা ছিলো। সকাল সাড়ে ১০টার দিকে এফবি তূর্ণা ট্রলারটি সেখান থেকে বের হওয়ার সময় পাশে থাকা এফবি সাফওয়ান ১ ট্রলারের চুকানের ধাক্কা লেগে খালের পানিতে পড়ে নিখোঁজ হয়। স্থানীয় লোকজন খালে জাল ফেলে নিখোঁজ জেলে মনির হোসেনকে উদ্ধারের চেস্টা চালিয়ে যাচ্ছেন। পরে ফায়ার সার্ভিস গিয়ে তাদের সাথে উদ্ধারে কাজ করছেন বলেও জানা গেছে।

ফায়ার সার্ভিসের পাথরঘাটা স্টেশন লিডার মো. রুহুল কুদ্দুস বলেন, আমরা স্থানীয়দের মাধ্যমে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। গতকাল একজন শিশু নিখোঁজ থাকার পরে আমাদের ডুবুরীদল এসে উদ্ধার করে সকালে চলে গিয়েছিল। তারা পটুয়াখালী পৌছালে এঘটনা ঘটে। সেখানে আবারো ফোন দিয়ে তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে। কিছুক্ষনের মধ্যেই তারা উদ্ধার কজে খালে বলেও জানা তিনি।

এই নিউজটি শেয়ার করতে পারেন

এই বিভাগের আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2025, asiantimes24
Theme Customized BY asiantimes