1. asmjashim2017@gmail.com : abusala Jashim : abusala Jashim
  2. admin@asiantimes24.com : Jamal :
পাথরঘাটা বিএফডিসির চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষ - asiantimes24
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম : -
পাথরঘাটায় কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা নিতে পুলিশ সুপারকে নির্দেশ পাথরঘাটায় টমটম উল্টে শ্রমিক নিহত, আহত ২ পাথরঘাটায় সরকারী হাসপাতালে রিপ্রেজেন্টেটিভদের দৌরাত্ম্য, ভোগান্তিতে রোগীরা কৈবর্তখালী গ্রামটি যেন জীবন্ত উৎসবের আঙিনা, সূর্যমুখীর হাসিতে হাসছে কৃষক ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু পানি উন্নয়ন বোর্ডের এক মামুনেই অতিষ্ঠ পাথরঘাটার মানুষ! পাথরঘাটায় কোস্টগার্ডের হাত থেকে বাঁচতে নদীতে লাফিয়ে জেলে নিখোঁজ পাথরঘাটা বিএফডিসির চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ সমুদ্রে মাছ শিকারের সময় জেলেবহরে জলদস্যুর হামলা, ২ জেলে গুলিবিদ্ধ রমজান ঘিরে অস্থির নিত্যপণ্যের বাজার: চাপে সাধারণ মানুষ

পাথরঘাটা বিএফডিসির চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ

  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৭.১৫ পিএম
  • ১১২ বার সংবাদটি পড়েছেন

বরগুনার পাথরঘাটায় বিএফটিসি মৎস্য বাজারের চাঁদার টাকা ভাগ নিয়ে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়রা শামীম নামের একজনকে আটক করে পুলিশের দিয়েছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে পাথরঘাটা পৌরশহরের লঞ্চঘাট এলাকার ব্রিজের পাশের বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

আটক শামীম হোসেন কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাছেরখাল এলাকার মোঃ মজিবর মিয়ার ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএসসি মৎস্য ঘাট। এই ঘাটে প্রতিদিন কোটি কোটি টাকার মাছ বেচাকেনা হয়। এই বিএফডিসি মৎস্য ঘাট থেকে মাছ বিক্রি করা জেলে, আড়ৎদার, পাইকার ও ছোট ব্যাবসায়ীদের থেকে নির্দিষ্ট পরিমাণে একটি চাঁদা আদায় করেন তারা। এই টাকা থেকে পাথরঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এনামুল হক ইমুকে প্রতিদিন অতিরিক্ত টাকা দিতে হয়। বিষয়টি অন্য নেতা কর্মীরা অতিরিক্ত টাকার প্রতিবাদ করার কারণে দেশীয় অস্ত্রবগী নিয়ে অতর্কিত হামলা করেছে।

বিএফডিসির মাছ ব্যবসায়ী ফোরকান বলেন, দুপুর ২ টার দিকে চার থেকে পাঁচটি মোটরসাইকেলে হঠাৎ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এনামুল হক ইমু ও শামীমসহ বেশ কয়েকজন লোক দেশীয় অস্ত্র বগী নিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। এই হামলায় মোঃ কালু, সোহাগ, আবু সালেহ, শামীমসহ প্রায় ৭ থেকে ৮ জন লোক আহত হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে তাদেরকে পাথরঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য নিয়ে যান। এ সময় স্থানীয়রা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এনামুল হক ইমুর সাথে থাকা শামীমকে আটক করে গাছের সাথে বেধে রাখেন। পরে থানা পুলিশকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেন।

অভিযুক্ত এনামুল হক ইমু চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করে বলেন, বিএফডিসি বড় মৎস্য অবতরণ কেন্দ্র হওয়ায় দীর্ঘ বছর ধরেই মাদকের ছড়াছড়ি। নিজে দায়িত্ব নিয়ে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছি। এর সাথে আমার ছোট ভাইও জড়িত। এ কারণেই আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারা। তুমি আরো বলেন, এই মাদকবিরোধী অভিযানে একটি মোটরসাইকেল এবং কয়েকটি মোবাইল আমার কাছে জব্দ করা আছে।

এ বিষয়ে পাথরঘাটা থানা উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেনের সাথে মুঠোফোনে কথা বলতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং বলেন উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে জানাবো!

এই নিউজটি শেয়ার করতে পারেন

এই বিভাগের আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2025, asiantimes24
Theme Customized BY asiantimes