1. asmjashim2017@gmail.com : abusala Jashim : abusala Jashim
  2. admin@asiantimes24.com : Jamal :
পাথরঘাটায় নির্বাচনে দায়িত্বে অবহেলা, আটক ৩ - asiantimes24
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

পাথরঘাটায় নির্বাচনে দায়িত্বে অবহেলা, আটক ৩

  • আপডেট সময়: রবিবার, ৯ জুন, ২০২৪, ১.৩৬ পিএম
  • ১৯৩ বার সংবাদটি পড়েছেন
ছবি: এশিয়ান টাইমস

বরগুনার পাথরঘাটায় উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্ব অবহেলার কারনে ১ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ২ জন পোলিং অফিসারকে আটক করা হয়েছে। রোববার বেলা ১২ টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা প্রাথমিক বিদ্যালয় থেকে আটক করা হয়।

আটককৃতরা হলো, সহকারী প্রিজাইডিং অফিসার ও পাথরঘাটা কেএম মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন খান, পোলিং অফিসার ও কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রবিউল করিম ও জালিয়াঘাটা এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঝুমুর রানী বিশ্বাস।

জানা যায়, ভাইস চেয়ারম্যান দুই প্রার্থীর ব্যালট পেপার ভোটারের হাতে দিলেও চেয়ারম্যান প্রার্থীর ব্যালট ভোটারের কাছে দেয়া হয়নি। এতে ভোট কেন্দ্র থেকে বের হয়ে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটকে জানালে তাৎক্ষণিক তাদেরকে আটক করেন

প্রিজাইডিং অফিসার মো. রিয়াজ হোসেন জানান, বাহির থেকে অভিযোগ আসে যে ভিতরে দায়িত্বরত ১ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ২ জন দায়িত্বরত পোলিং অফিসার তাদের দায়িত্বে অবহেলা করছেন। পরে ম্যাজিস্ট্রেট এসে তাদের দায়িত্বে অবহেলার সত্যতা পেয়ে অভিযুক্ত ৩ জনকে আটক করে নিয়ে যান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান জানান, প্রাথমিক ভাবে সত্যতা পাওয়ার পরে ৩ জনকে আটক করা হয়েছে। তাতক্ষনিক ইসিকে অবহিত করা হয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে দায়িত্বরত নির্বাচন কর্মকর্তা দিলিপ কুমার জানান, অনিয়মের কারনে ৩ জনকে আটক করা হয়েছে। তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে।

এই নিউজটি শেয়ার করতে পারেন

এই বিভাগের আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2025, asiantimes24
Theme Customized BY asiantimes