1. asmjashim2017@gmail.com : abusala Jashim : abusala Jashim
  2. admin@asiantimes24.com : Jamal :
টিউবওয়েল বসানোর সময় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু, আহত ৪ - asiantimes24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম : -
ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু পানি উন্নয়ন বোর্ডের এক মামুনেই অতিষ্ঠ পাথরঘাটার মানুষ! পাথরঘাটায় কোস্টগার্ডের হাত থেকে বাঁচতে নদীতে লাফিয়ে জেলে নিখোঁজ পাথরঘাটা বিএফডিসির চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ সমুদ্রে মাছ শিকারের সময় জেলেবহরে জলদস্যুর হামলা, ২ জেলে গুলিবিদ্ধ রমজান ঘিরে অস্থির নিত্যপণ্যের বাজার: চাপে সাধারণ মানুষ সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত, রাষ্টীয় মর্যাদায় দাফন নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন খাসির নামে ২৫ কেজি কুকুরের মাংস জব্দ, অভিযুক্ত পলাতক দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ

টিউবওয়েল বসানোর সময় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু, আহত ৪

  • আপডেট সময়: সোমবার, ১ জুলাই, ২০২৪, ৯.৪৭ পিএম
  • ১৮০ বার সংবাদটি পড়েছেন
ছবি: এশিয়ান টাইমস

বরগুনার পাথরঘাটায় টিউবওয়েল বসানোর সময় বিদ্যুতায়িত হয়ে আরিফ হোসেন মোল্লা (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় আরো ৪ জন আহত হয়। সোমবার আসরের নামাজের পরে উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী বাজারের দক্ষিন পাশের মো. আজাদের বাড়িতে এ ঘটনা ঘটে।

আরিফ হোসেন মোল্লা উপজেলার কালমেঘা ইউনিয়নের উত্তর কুপধন এলাকার মো. ইউনুচ মোল্লার ছেলে।

আহতরা হলো, মো. মিলন হাওলাদার (৪২), মো. কাওসার (১৭), হাসান হাওলাদার (২২) এবং শামিম হাওলাদার (২৪)। তাদের মো. কাওসার অবস্থা খাবই গুরুতর। আহতদের বাড়ি, বরগুনা ও পটুয়াখালী জেলোর বিভিন্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাটাখালী বাজারের দক্ষিন পাশের আব্দুল হাকিমের ছেলে মো. আজাদের মাছের ঘেরের পাশে টিউবওয়েল বসানোর কাজ চলছিলো। এর উপরেই ছিলো বিদ্যুতের ৩৩ কেভির মেইন লাইন। সেখানে কাজ করার সময় লোহার পাইপ উঠানোর উপরে উঠাতে গেলে বিদ্যুতের তারে বাধলে সাথে সাথেই ৫ জন আহত হন। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করেন। সাথে সাথেই আরিফ হোসেন মোল্লার মৃত হয়। তাদেরকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে আবস্থার আবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও সহাসপাতালে প্রেরন করে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জাহিদ হাসান জানান, বিদ্যুতায়িত হওয়ার পরে ৫ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে আরিফ নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছ। তাছারা কাওছার নামের এক কিশোরের প্রায় ৪০% পুরে গেছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন জানান, বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। একটি আপমৃত মামলা হয়েছে। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হবে।

এই নিউজটি শেয়ার করতে পারেন

এই বিভাগের আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2025, asiantimes24
Theme Customized BY asiantimes