1. asmjashim2017@gmail.com : abusala Jashim : abusala Jashim
  2. admin@asiantimes24.com : Jamal :
ময়নাতদন্তে ভাল প্রতিবেদন দেয়ার প্রলোভনে টাকা দাবি - asiantimes24
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম : -
কৈবর্তখালী গ্রামটি যেন জীবন্ত উৎসবের আঙিনা, সূর্যমুখীর হাসিতে হাসছে কৃষক ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু পানি উন্নয়ন বোর্ডের এক মামুনেই অতিষ্ঠ পাথরঘাটার মানুষ! পাথরঘাটায় কোস্টগার্ডের হাত থেকে বাঁচতে নদীতে লাফিয়ে জেলে নিখোঁজ পাথরঘাটা বিএফডিসির চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ সমুদ্রে মাছ শিকারের সময় জেলেবহরে জলদস্যুর হামলা, ২ জেলে গুলিবিদ্ধ রমজান ঘিরে অস্থির নিত্যপণ্যের বাজার: চাপে সাধারণ মানুষ সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত, রাষ্টীয় মর্যাদায় দাফন নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন খাসির নামে ২৫ কেজি কুকুরের মাংস জব্দ, অভিযুক্ত পলাতক

ময়নাতদন্তে ভাল প্রতিবেদন দেয়ার প্রলোভনে টাকা দাবি

  • আপডেট সময়: শনিবার, ৬ জুলাই, ২০২৪, ৬.০১ পিএম
  • ২৪৯ বার সংবাদটি পড়েছেন

বরগুনার পাথরঘাটায় এক স্কুলছাত্রীকে (১৩) লাইব্রেরীতে আটকে ধর্ষনের পর ভিডিও ধারন করায় আত্নহত্যার ঘটনার পর বরগুনা নারী ও শিশু ট্রাইবুনালে মামলা হয়েছে। এর পরই মামলায় ভালো ফলাফলের আশা দেখিয়ে ময়না তদন্তের রিপোর্ট ভালো হবে এমন কথা বলে প্রতারক চক্র টাকা দাবি করেন।

শনিবার দুপুর ২টার দিকে স্কুলছাত্রীর বাবা মোস্তফার মুঠোফোনে থেকে ঢাকা মহাখালী রাসয়নিক পরীক্ষাগারের দিলিপ কুমার সাহা পরিচয় দিয়ে মোটা অংকের টাকা দাবি করেন।

এর আগে গত ২৭ জুন সাড়ে ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চরদুয়ানী বাজারের মিনা লাইব্রেরী এন্ড কসমেটিকস এর দোকানে স্কুল ছাত্রীকে ধর্ষনের ঘটনা ঘটে। পরে ২৮ জুন ওই ছাত্রী আতœহত্যা করলে ৩ জুলাই তার মা লিলি বেগম বাদী হয়ে বরগুনা নারী ও শিশু ট্রাইবুনালে মামলা দায়ের করেন।

স্কুলছাত্রী চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী এবং কাঠালতলী ইউনিয়নে উত্তর কাঠালতলূ এলাকার মোস্তফা মিয়ার মেয়ে।

স্কুলছাত্রীর বাবা গোলাম মোস্তফা জানান, আজ শনিবার দুপুর ২টার দিকে মহাখালী রাসয়নিক পরীক্ষাগারের দিলিপ কুমার সাহা পরিচয় দিয়ে এক ব্যক্তি মুঠোফোনের (০১৯১৫২৩২০৮৮) নম্বরের মাধ্যমে ফোন দিয়ে টাকা দাবি করেন। এর বিনিমিয়ে তিনি তার মেয়ের ময়নাতদন্তে ধর্ষনের ভালো করে প্রতিবেদন দিবেন। যাতে করে তিনি মামলা করলে ভালো ফলাফল পাবেন।

এব্যপারে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন কোন প্রতারককে টাকা না দিতে পরামর্শ দিয়ে বলেন, বরগুনার নারী ও শিশু ট্রাইবুনালে রুজুকৃত মামলার আদেশ এখনো থানায় পৌছেনি। আদালতের আদেশ পেলে দ্রুত
ত ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে কাউকে টাকা দিতে হবেনা। এমন কোন প্রতারক যদি ফোন করেন তবে যের তারা এড়িয়ে যান।

এদিকে আগামী রবিবার (৭ জুলাই) সকাল ১০ টার সময় পাথরঘাটা পৌরশহরের শেখ রাসেল স্কয়ারে ধর্ষন ও আত্মহত্যার ঘটনায় উপুযুক্ত বিচার দাবী করে মানববন্ধনের আয়োজন করেছেন মহিলা পরিষদ, মাধ্যমিক শিক্ষক সমিতি, বিভিন্ন এনজিও, সাংবাদিক এবং সচেতন মহল।

এই নিউজটি শেয়ার করতে পারেন

এই বিভাগের আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2025, asiantimes24
Theme Customized BY asiantimes