1. asmjashim2017@gmail.com : abusala Jashim : abusala Jashim
  2. admin@asiantimes24.com : Jamal :
পাথরঘাটায় কুকুরের কামড়ে আহত ৪, এলাকায় আতঙ্ক - asiantimes24
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম : -
কৈবর্তখালী গ্রামটি যেন জীবন্ত উৎসবের আঙিনা, সূর্যমুখীর হাসিতে হাসছে কৃষক ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু পানি উন্নয়ন বোর্ডের এক মামুনেই অতিষ্ঠ পাথরঘাটার মানুষ! পাথরঘাটায় কোস্টগার্ডের হাত থেকে বাঁচতে নদীতে লাফিয়ে জেলে নিখোঁজ পাথরঘাটা বিএফডিসির চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ সমুদ্রে মাছ শিকারের সময় জেলেবহরে জলদস্যুর হামলা, ২ জেলে গুলিবিদ্ধ রমজান ঘিরে অস্থির নিত্যপণ্যের বাজার: চাপে সাধারণ মানুষ সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত, রাষ্টীয় মর্যাদায় দাফন নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন খাসির নামে ২৫ কেজি কুকুরের মাংস জব্দ, অভিযুক্ত পলাতক

পাথরঘাটায় কুকুরের কামড়ে আহত ৪, এলাকায় আতঙ্ক

  • আপডেট সময়: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ৪.৪৪ পিএম
  • ২৮০ বার সংবাদটি পড়েছেন
ছবি: এশিয়ান টাইমস

বরগুনার পাথরঘাটায় বেল্লাল হোসেন নামের এক ব্যাক্তির পালিত পাগলা কুকুরের কামড়ে ৪ জন আহত হাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরলাঠিমারা এলাকার এ ঘটনা ঘটে। বেলাল হোসেনের পালিত কুকুরের জন্য এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আহতরা হলো, একই এলাকার আব্দল হালিম হাওলাদারের ছেলে ঈসা (৩০), মো. আজাহার হাওলাদারের ছেলে আব্দুল মান্নান (৭০), মোসলেম আলীর ছেলে সুমন (১৮) এবং আদম আলীর ছেলে শাহ জাহান (৫০)। তাদের মধ্যে শাহ জাহানের হাতের একটি আঙুল কামড়ে বিচ্ছিন্ন করে ফেলেছে।

আহত ঈসা জানান, পাথরঘাটা সদর ইউনিয়নের হরিণঘাটা বাজারে সকাল সাতটার দিকে তারা সবাই আসেন। এর কিছুক্ষণ পরেই চলারলাঠিমারা এলাকার বেলাল হোসেনের পালিত ৪টি কুকুর হঠাৎ বাজারের মধ্যে প্রবেশ করে ইশা, মন্নান, সুমন ও শাজাহানের উপর আক্রমণ করে। এ সময় শাহজাহানের হাতের একটি আঙ্গুল কুকুরে কামড়ে বিচ্ছিন্ন করে ফেলে। স্থানীয় লোকজনে ওই পাগলা কুকুরের হাত থেকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা দেন।

আহতরা আরো জানান, দীর্ঘদিন ধরে ওই বেলাল হোসেন কুকুর গুলো পালন করছে। এই কুকুর মানুষের গরু, ছাগলসহ গৃহপালিত পশু পাখিকে আক্রমণ করে ক্ষতিগ্রস্ত করে। এমনকি হরিণঘাটা বনের মধ্যে ঢুকে হরিণের উপর আক্রমণ করে মেরে ফেলে। এ নিয়ে কুকুরের মালিক বেলালের কাছে জানালে তিনি উল্টো ধমক দেন।

বেল্লালের বড় ভাই হিরু দফাদার জানান, তার ছোট ভাই বেল্লালের পালিত ৪ টি কুকুর হরিণঘাটা বাজারে মধ্যে এসে ৪ জনকে কামড়ে আহত করেছে। তারদের মধ্যে একজনের হাতের আঙ্গুল বিচ্ছিন্ন করে ফেলেছে। বিষয়টি বেল্লালকে জানালে সে উল্টো অকথ্য ভাষায় গাল বন্ধ করেন।

বিষয়টি নিয়ে বেল্লাল হোসেনের মুঠোফোনে কল দিলে রিসিভ করে জানান তিনি, ফোনের কাছে বেল্লাল নেই।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, পাথরঘাটায় প্রতিদিনই চার থেকে পাঁচ জন লোক কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিতে আসেন। সরকার থেকে যে পরিমাণ ভ্যাকসিন সরবরাহ করা হয় তাতে সকল রোগীকে ভ্যাক্সিন দেয়া সম্ভব হয় না। অন্য উপজেলার চেয়ে পাথরঘাটায় কুকুরের কামড়ে আহত বেশি হয়। সরকারের পদক্ষেপ নেওয়া উচিত পাথরঘাটা উপজেলায় ভ্যাকসিন এর পরিমাণটা বেশি সরবরাহ করা। তাছাড়া উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর থেকেও যদি কুকুরদের ধরে ভ্যাকসিন দেয়া হয় তাহলে আক্রমণ হলেও বড় ধরনের সংক্রমণ থেকে রক্ষা পেতে পারে।

এই নিউজটি শেয়ার করতে পারেন

এই বিভাগের আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2025, asiantimes24
Theme Customized BY asiantimes