1. asmjashim2017@gmail.com : abusala Jashim : abusala Jashim
  2. admin@asiantimes24.com : Jamal :
পাথরঘাটায় গাঁজা ও নগদ টাকাসহ ব্যাবসায়ী আটক - asiantimes24
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম : -
কৈবর্তখালী গ্রামটি যেন জীবন্ত উৎসবের আঙিনা, সূর্যমুখীর হাসিতে হাসছে কৃষক ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু পানি উন্নয়ন বোর্ডের এক মামুনেই অতিষ্ঠ পাথরঘাটার মানুষ! পাথরঘাটায় কোস্টগার্ডের হাত থেকে বাঁচতে নদীতে লাফিয়ে জেলে নিখোঁজ পাথরঘাটা বিএফডিসির চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ সমুদ্রে মাছ শিকারের সময় জেলেবহরে জলদস্যুর হামলা, ২ জেলে গুলিবিদ্ধ রমজান ঘিরে অস্থির নিত্যপণ্যের বাজার: চাপে সাধারণ মানুষ সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত, রাষ্টীয় মর্যাদায় দাফন নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন খাসির নামে ২৫ কেজি কুকুরের মাংস জব্দ, অভিযুক্ত পলাতক

পাথরঘাটায় গাঁজা ও নগদ টাকাসহ ব্যাবসায়ী আটক

  • আপডেট সময়: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৫.২২ পিএম
  • ২৬৫ বার সংবাদটি পড়েছেন

বরগুনার পাথরঘাটায় ১ কাজি ৩শ গ্রাম গাঁজা, ৭৬ হাজার ৮শ টাকা এবং মাপার যন্ত্রসহ মোসলেম আলী গাজীকে (৪৩) আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার বিকেল ৪ টার সময় কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনে প্রেসব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে দুপুর ২ টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোট পাথরঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. মোসলেম আলী গাজী (৪৩) বরগুনা সদর উপজেলার নিশানবাড়িয়া এলাকার নীল গাজীর ছেলে।

কোস্ট গার্ডের পাথরঘাটা স্টেশনে লেফটেন্যান্ট মো. সাকিব মেহেবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক মাদক ব্যাবসায়ী মাদক বিক্রির উদ্যেশ্যে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে মোসলেম আলী গাজীকে সন্দেহ হয়। পরে তাকে আটক করে পাথরঘাটা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এমাদুল হোসেনের উপস্থিতিতে তার ঘরের মধ্যে এবং অটোরিকশায় তল্লাশী করে ১ কেজি ৩ শ গ্রাম গাঁজা, ৭৬ হাজার ৮শ টাকা এবং গাঁজা পরিমাপের যন্ত্রসহ আটক করা হয়। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পাথরঘাটা থানায় সোপর্দ করা হয়।

এই নিউজটি শেয়ার করতে পারেন

এই বিভাগের আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2025, asiantimes24
Theme Customized BY asiantimes