1. asmjashim2017@gmail.com : abusala Jashim : abusala Jashim
  2. admin@asiantimes24.com : Jamal :
জাল টাকা ও গাঁজাসহ মাদক ব্যাবসায়ী আটক - asiantimes24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম : -
ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু পানি উন্নয়ন বোর্ডের এক মামুনেই অতিষ্ঠ পাথরঘাটার মানুষ! পাথরঘাটায় কোস্টগার্ডের হাত থেকে বাঁচতে নদীতে লাফিয়ে জেলে নিখোঁজ পাথরঘাটা বিএফডিসির চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ সমুদ্রে মাছ শিকারের সময় জেলেবহরে জলদস্যুর হামলা, ২ জেলে গুলিবিদ্ধ রমজান ঘিরে অস্থির নিত্যপণ্যের বাজার: চাপে সাধারণ মানুষ সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত, রাষ্টীয় মর্যাদায় দাফন নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন খাসির নামে ২৫ কেজি কুকুরের মাংস জব্দ, অভিযুক্ত পলাতক দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ

জাল টাকা ও গাঁজাসহ মাদক ব্যাবসায়ী আটক

  • আপডেট সময়: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮.৩২ এএম
  • ২২৮ বার সংবাদটি পড়েছেন

বরগুনার পাথরঘাটা বিষখালী নদী সংলগ্ন নিশানবাড়িয়া এলাকা থেকে ১৯ হাজার জাল টাকা ও সোয়া দুই কেজি গাঁজাসহ ইসমাইল গাজী (৫০) নামের এক ব্যাক্তিকে আটক করেছে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন। শুক্রবার রাত সাড়ে ৯টার সময় কোস্টগার্ড প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিক এ তথ্য জানানো হয়।

এর আগে সন্ধা সাড়ে ৬ টার সময় বরগুনা সদর উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গাজী মাহমুদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ইসমেইল গাজী বরগুনা সদর উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গাজী মাহমুদ এলাকার মো. নীল গাজীর ছেলে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সাব্বির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কিছু অসাধু ব্যবসায়ী মাদক বেচাকেনা করছেন। এম সংবাদের সূত্র ধরে বিষখালী নদী সংলগ্ন নিশানবাড়ী ইউনিয়নের গাজী মাহমুদ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইসমাইল গাজীকে সন্দেহ জনক মনে করে কাছে যেতে চাইলে তার সাথে থাকা ব্যাগ রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশি করে সোয়া দুই কেজি গাঁজা ও ১০০০ টাকার ১৯ টি জাল নোট পাওয়া যায়।

তিনি আরো জানান, ইসমাইল গাজী কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

এই নিউজটি শেয়ার করতে পারেন

এই বিভাগের আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2025, asiantimes24
Theme Customized BY asiantimes