1. asmjashim2017@gmail.com : abusala Jashim : abusala Jashim
  2. admin@asiantimes24.com : Jamal :
পাথরঘাটায় ইয়াবাসহ গ্রেফতার বিএনপি নেতাকে বহিষ্কার - asiantimes24
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম : -
পাথরঘাটায় কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা নিতে পুলিশ সুপারকে নির্দেশ পাথরঘাটায় টমটম উল্টে শ্রমিক নিহত, আহত ২ পাথরঘাটায় সরকারী হাসপাতালে রিপ্রেজেন্টেটিভদের দৌরাত্ম্য, ভোগান্তিতে রোগীরা কৈবর্তখালী গ্রামটি যেন জীবন্ত উৎসবের আঙিনা, সূর্যমুখীর হাসিতে হাসছে কৃষক ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু পানি উন্নয়ন বোর্ডের এক মামুনেই অতিষ্ঠ পাথরঘাটার মানুষ! পাথরঘাটায় কোস্টগার্ডের হাত থেকে বাঁচতে নদীতে লাফিয়ে জেলে নিখোঁজ পাথরঘাটা বিএফডিসির চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ সমুদ্রে মাছ শিকারের সময় জেলেবহরে জলদস্যুর হামলা, ২ জেলে গুলিবিদ্ধ রমজান ঘিরে অস্থির নিত্যপণ্যের বাজার: চাপে সাধারণ মানুষ

পাথরঘাটায় ইয়াবাসহ গ্রেফতার বিএনপি নেতাকে বহিষ্কার

  • আপডেট সময়: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ১০.৪৫ পিএম
  • ১৬৯ বার সংবাদটি পড়েছেন
ছবি: সংগ্রহীত

বরগুনার পাথরঘাটায় ইয়াবাসহ গ্রেফতার চরদুয়ানী ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক ছগীর ফরাজীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার রাতে বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এসএম হুমায়ূন শাহীনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিৎ করা হয়। বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে দলের নীতি-আদর্শ ও শৃঙ্খলাপরিপন্থি কাজের অভিযোগ আনা হয়েছে।

ছগীর ফরাজী উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছোট টেংরা এলাকার সেকান্দার আলী ফরাজীর ছেলে এবং চরদুয়ানী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

এসএম হুমায়ূন শাহীনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোঃ সগীর ফরাজি। আপনাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হইলো।

উল্লেখ্য, গত শনিবার কোস্টগার্ডের একটি বিশেষ টিম অভিযান পরিচালনার সময় পাথরঘাটা পৌরসভার ৬নং ওয়ার্ডের মহিলা কলেজ এলাকায় তাকে বহন করা মোটরসাইকেলের গতি রোধ করে তল্লাসী করার পরে ২৪১ পিচ ইয়াবাসহ আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে পাথরঘাটা থানায় হস্তান্তর করলে সেখান থেকে আদালতে প্রেরন করে থানা পুলিশ। আদালত তাকে জেল হাজতে প্রেরন করেন।

এই নিউজটি শেয়ার করতে পারেন

এই বিভাগের আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2025, asiantimes24
Theme Customized BY asiantimes