1. asmjashim2017@gmail.com : abusala Jashim : abusala Jashim
  2. admin@asiantimes24.com : Jamal :
পাথরঘাটায় টেকসই মৎস্যসম্পদ ও জলাভূমি অধিকার নিশ্চিতে মতবিনিময় সভা - asiantimes24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম : -
ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু পানি উন্নয়ন বোর্ডের এক মামুনেই অতিষ্ঠ পাথরঘাটার মানুষ! পাথরঘাটায় কোস্টগার্ডের হাত থেকে বাঁচতে নদীতে লাফিয়ে জেলে নিখোঁজ পাথরঘাটা বিএফডিসির চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ সমুদ্রে মাছ শিকারের সময় জেলেবহরে জলদস্যুর হামলা, ২ জেলে গুলিবিদ্ধ রমজান ঘিরে অস্থির নিত্যপণ্যের বাজার: চাপে সাধারণ মানুষ সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত, রাষ্টীয় মর্যাদায় দাফন নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন খাসির নামে ২৫ কেজি কুকুরের মাংস জব্দ, অভিযুক্ত পলাতক দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ

পাথরঘাটায় টেকসই মৎস্যসম্পদ ও জলাভূমি অধিকার নিশ্চিতে মতবিনিময় সভা

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ১০.৫৮ এএম
  • ২২৯ বার সংবাদটি পড়েছেন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
মৎস্যসম্পদ টেকসই উন্নয়ন, মৎস্যসম্পদ রক্ষা, জলাভূমি অধিকার নিশ্চিত, অবৈধ গড়া জাল বন্ধ, সুপেয় পানি প্রাপ্যতা নিশ্চিতে পুকুরগুলো সংরক্ষণ
সহ ইসু ভিত্তিক পাথরঘাটা উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস’র ফিসনেট প্রকল্পের আওতায় সোমবার প্রধান অতিথি ছিলেন, বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ সাইফুল্লাহ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা জাফর সাদিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার অরবিন্দ দাস, পাথরঘাটা বহু অংশীজনীয় প্ল্যাটফর্মের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, সাধারণ সম্পাদক আমিন সোহেল, উপজেলা পানি কমিটির সভাপতি এরফান আহমেদ সোয়েন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে, উপজেলা ভুমি কমিটির সভাপতি শামীম আহসান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খোকন, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা ভূমি কমিটির সদস্য আবুসালেহ জসিম প্রমুখ।

সভায় উপকূলীয় এলাকার জেলে, মৎস্যজীবী নেটওয়ার্ক এবং ফেডারেশন প্রতিনিধিরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। দাবির মধ্যে রয়েছে, অবৈধ গড়া জাল, গোব জাল বন্ধসহ অভিযান পরিচালনা করা, নারী জেলেদের নিবন্ধনের আওতায় আনা, অবৈধভাবে নদী ও খাল ভরাট এবং দুষনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা। জলাভূমি প্রকৃত মৎস্যজীবীদের নামে মৎস্য চাষের জন্য উপযোগী করা, এছাড়াও অবৈধ জাল বন্ধ করা না হলে মৎস্য সম্পদ রক্ষা করা যাবে না বলেও দাবি করেন তারা।

এই নিউজটি শেয়ার করতে পারেন

এই বিভাগের আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2025, asiantimes24
Theme Customized BY asiantimes