1. asmjashim2017@gmail.com : abusala Jashim : abusala Jashim
  2. admin@asiantimes24.com : Jamal :
পাথরঘাটায় বিএনপির মামলায় জামায়াতের পৌর আমীরসহ ৩ জনের জামিন মঞ্জুর - asiantimes24
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

পাথরঘাটায় বিএনপির মামলায় জামায়াতের পৌর আমীরসহ ৩ জনের জামিন মঞ্জুর

  • আপডেট সময়: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ৫.৪৭ পিএম
  • ৩০৩ বার সংবাদটি পড়েছেন
পৌর আমীরসহ ৩ জনের জামিন মঞ্জুর

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় বিএনপির দায়ের করা মামলায় কারাগাড়ে থাকা জামায়াত-শিবিরের ৩ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছে আদালত। রোববার দুপুর ১টার দিকে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. পনির শেখ এ আদেশ দেন।

এর আগে শুক্রবার রাত থেকে শনিবার বেলা ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়েছে।

তারা হলেন, পাথরঘাটা পৌর জামায়াতের আমীর মাওলানা মো. বজলুর রহমান, কর্মী নাসির উদ্দিন চৌধুরী ও পাথরঘাটা পৌর ছাত্রশিবিরের সাধারন সম্পাদক মো. আব্দুর রহমান।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত বিরোধের জেরে সম্প্রতি পাথরঘাটায় বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে রাজনৈতিক উত্তেজনা চলছে। গত সোমবার (১২ জানুয়ারি) পাথরঘাটা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক নাসির উদ্দিনকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে হামলা করে পা ভেঙে দেওয়ার অভিযোগ রয়েছে বিএনপি কর্মী নুর আলমের বিরুদ্ধে।

এর পরের দিন মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের খলিফারহাটের চৌরাস্তায় ৬ নম্বর ওয়ার্ড ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম বেপারী ও উপজেলা বিএনপির নির্বাচন কমিটির সদস্য সরোয়ার হোসেন ফারুকের সাথে একই অভিযোগে জামায়াত নেতাদের সাথে তর্ক বিতর্কের সৃষ্টি হয়। এর এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এতে উভয় পক্ষের ৪ জন আহত হয়। এঘটনায় উভয় দল পাথরঘাটা থানায় মামলা করেন।

বাদী পক্ষের আইনজীবি মো. মনিরুল ইসলাম মনির ও গোলাম মাওলা মাসুম জানান, পাথরঘাটা থানা এজাহার ১০/২৬ মামলায় আমাদের ১৩ জন আসামী স্বেচ্ছোয় হাজির হলে তাদেরকে বিজ্ঞ আদালত আগামী ধার্য তারিখ পর্যন্ত জামিন দিয়েছে। এ সমস্ত যে মিথ্যা এবং হয়রানীমুলক মামলা তা আদালতকে বোজাতে সক্ষম হয়েছি।

উল্লেখ্য, বিএনপি ও জামায়াতে ইসলামীর পাল্টাপাল্টি মামলায় গত ২৪ ঘন্টায় উভয় দলের ১১ নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার সকাল সাড়ে ১২ টার দিকে পাথরঘাটা থানা থেকে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করলে আদালত তাদেরকে কারাগারে পাঠান।

এই নিউজটি শেয়ার করতে পারেন

এই বিভাগের আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2025, asiantimes24
Theme Customized BY asiantimes