1. asmjashim2017@gmail.com : abusala Jashim : abusala Jashim
  2. admin@asiantimes24.com : Jamal :
ডাকাতি করতে গিয়ে যুবদল কর্মী অস্ত্রসহ হাতেনাতে আটক - asiantimes24
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম : -
ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু পানি উন্নয়ন বোর্ডের এক মামুনেই অতিষ্ঠ পাথরঘাটার মানুষ! পাথরঘাটায় কোস্টগার্ডের হাত থেকে বাঁচতে নদীতে লাফিয়ে জেলে নিখোঁজ পাথরঘাটা বিএফডিসির চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ সমুদ্রে মাছ শিকারের সময় জেলেবহরে জলদস্যুর হামলা, ২ জেলে গুলিবিদ্ধ রমজান ঘিরে অস্থির নিত্যপণ্যের বাজার: চাপে সাধারণ মানুষ সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত, রাষ্টীয় মর্যাদায় দাফন নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন খাসির নামে ২৫ কেজি কুকুরের মাংস জব্দ, অভিযুক্ত পলাতক দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ

ডাকাতি করতে গিয়ে যুবদল কর্মী অস্ত্রসহ হাতেনাতে আটক

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ২.২১ পিএম
  • ১০৪ বার সংবাদটি পড়েছেন
ছবি: সংগ্রহীত

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতি করতে গিয়ে দেশীয় অস্ত্রসহ ফারুক নামে এক যুবককে স্থানীয়রা আটক করেছেন। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে উপজেলার ১ নম্বর সিরাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে।

আটককৃত ফারুক বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের যুবদল কর্মী হিসেবে পরিচিত।

স্থানীয়রা জানিয়েছেন, ভোরে কবিরাজ বাড়ির সামনে সুমন নামের এক ব্যক্তির বাড়িতে ডাকাতির চেষ্টা চলছিল। বাড়ির লোকজন চিৎকার করলে আশপাশের মানুষ ছুটে এসে ফারুককে অস্ত্রসহ ধরে ফেলেন।

পুলিশ এসে তাকে হেফাজতে নেয় এবং তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। ফারুকের সঙ্গে থাকা তিন সহযোগী পালিয়ে গেছে।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানিয়েছেন, ডাকাতি করার সময় সাধারণ মানুষ তাদের উপস্থিতি টের পেয়ে একজনকে আটক করে। এই ঘটনায় চুরি ও অস্ত্র আইনে মামলা হবে।

এই নিউজটি শেয়ার করতে পারেন

এই বিভাগের আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2025, asiantimes24
Theme Customized BY asiantimes