1. asmjashim2017@gmail.com : abusala Jashim : abusala Jashim
  2. admin@asiantimes24.com : Jamal :
শরীয়তপুরে তিন আগ্নেয়াস্ত্রসহ সাবেক ছাত্রদল নেত্রী গ্রেফতার - asiantimes24
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

শরীয়তপুরে তিন আগ্নেয়াস্ত্রসহ সাবেক ছাত্রদল নেত্রী গ্রেফতার

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১০.১৯ পিএম
  • ২৪৭ বার সংবাদটি পড়েছেন
আগ্নেয়াস্ত্রসহ সাবেক ছাত্রদল নেত্রী গ্রেফতার

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে যৌথবাহিনীর অভিযানে তিনটি আধুনিক আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, মাদক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় জেলা ছাত্রদলের সাবেক নেত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে গ্রেফতার করা হয়।বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান।

গ্রেফতার ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদার জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ এলাকার মন্টু তালুকদারের স্ত্রী।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর ক্যাম্পের কমান্ডার মেজর সাজেদুর রহমানের নেতৃত্বে পৌরসভার স্বর্ণঘোষ এলাকায় মন্টু তালুকদারের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ওই বাড়ি থেকে একটি শর্টগান, ৭১ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুটি একে-২২ বোর রাইফেল ও ৫৭ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, একটি ৯ এমএম পিস্তলের ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এই নিউজটি শেয়ার করতে পারেন

এই বিভাগের আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2025, asiantimes24
Theme Customized BY asiantimes