1. asmjashim2017@gmail.com : abusala Jashim : abusala Jashim
  2. admin@asiantimes24.com : Jamal :
বলেশ্বর নদের খাল থেকে ট্রলারসহ জেলে অপহরণের অভিযোগ - asiantimes24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম : -
ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু পানি উন্নয়ন বোর্ডের এক মামুনেই অতিষ্ঠ পাথরঘাটার মানুষ! পাথরঘাটায় কোস্টগার্ডের হাত থেকে বাঁচতে নদীতে লাফিয়ে জেলে নিখোঁজ পাথরঘাটা বিএফডিসির চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ সমুদ্রে মাছ শিকারের সময় জেলেবহরে জলদস্যুর হামলা, ২ জেলে গুলিবিদ্ধ রমজান ঘিরে অস্থির নিত্যপণ্যের বাজার: চাপে সাধারণ মানুষ সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত, রাষ্টীয় মর্যাদায় দাফন নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন খাসির নামে ২৫ কেজি কুকুরের মাংস জব্দ, অভিযুক্ত পলাতক দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ

বলেশ্বর নদের খাল থেকে ট্রলারসহ জেলে অপহরণের অভিযোগ

  • আপডেট সময়: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৪.১২ পিএম
  • ১০৬ বার সংবাদটি পড়েছেন
জেলে অপহরণের অভিযোগ

বরগুনার পাথরঘাটা থেকে বাগেরহাটের মংলা উপজেলার ওসমান গাজীর মালিকানাধীন এফবি রাসেল শেখ ট্রলারসহ মিরাজুল ইসলাম (১৪) নামের এক জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে। বুধবার দুপুর ১২ টার দিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোন্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে পাথরঘাটা সংলগ্ন বলেশ^র নদীর পদ্মা খাল থেকে এ অপহরণের ঘটনা ঘটে।

অপরনকৃত জেলে মিরাজুল ইসলাম মংলা উপজেলার উলুবুনিয়া গ্রামের আব্দুল হাশেম সর্দারের ছেলে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, রাতে পদ্মা খালে এফবি রাসেল শেখ ট্রলাটি নোঙর করে রেখে অন্য জেলেরা পাশের বাজারে আসেন। সে সময় মিরাজুল ইসলাম ট্রলারের ভিতরেই ঘুমিয়ে ছিলো। বাজার থেকে ট্রলারের কাছে গিয়ে মিরাজুল এবং ট্রলার দেখতে না পেয়ে স্থানীয় ভাবে বিষয়টি জানিয়ে বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতিতে জানান। ঘাটে থাকা জেলেদের ধারনা গভীর রাতে নোঙর করা ট্রলারসহ ঘুমন্ত অবস্থায় ওই জেলেকে অপহরণ করে সুন্দরবনের গহীনে নিয়ে যায়। তারা পরিবারের সদস্যদের জানিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করেছেন বলেও জানা তিনি।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা মুঠোফোনে বলেন, এটি একটি সাজানো ঘটনা। পাথরঘাটার মানুষকে ফাঁসানোর জন্য এ ঘটনা ঘটিয়েছে, এটিই সত্য।

এই নিউজটি শেয়ার করতে পারেন

এই বিভাগের আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2025, asiantimes24
Theme Customized BY asiantimes