1. asmjashim2017@gmail.com : abusala Jashim : abusala Jashim
  2. admin@asiantimes24.com : Jamal :
নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন - asiantimes24
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৮.৫০ পিএম
  • ২১২ বার সংবাদটি পড়েছেন
নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

নওগাঁ প্রতিনিধি :
নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে নওগাঁ শহরের সরিষাহাটির মোড় এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি ঘিরে নওগাঁ শহরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে দোকান খুলে তাঁরা কার্যালয়ের সামনে স্ট্যান্ডে টাঙানো পতাকা দেখতে পান। পরে দুপুরের দিকে কয়েকজন পুলিশ সদস্য এসে পতাকাগুলো খুলে নিয়ে যান।

জানা গেছে, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শফিকুর রহমান বৃহস্পতিবার দুপুরে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, তাঁর নেতৃত্বে ছয়–সাতজন ব্যক্তি জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করছেন। এ সময় তাঁদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শোনা যায়।

নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু কর্মী এ ধরনের কর্মকাণ্ড চালিয়েছে, যা নিন্দনীয়। জনগণকে সঙ্গে নিয়ে এদের মোকাবিলা করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

এই নিউজটি শেয়ার করতে পারেন

এই বিভাগের আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2025, asiantimes24
Theme Customized BY asiantimes