বরগুনার পাথরঘাটায় টমটমে করে মালামাল নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ইলিয়াস হোসেন (৪১) নামের একজন দিনমজুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে ভান্ডারিয়া নামক এলাকায় পৌঁছলে তার মৃত্যু হয়।
এর আগে বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার মুন্সিরহাট এলাকায় টমটম উল্টে গেলে ড্রাইভারসহ তিন জন আহাত হন।
নিহত ইলিয়াস উপজেলার কালমেঘা ইউনিয়নের কালিবাড়ি এলাকার নুর ইসলামের ছেলে। আহতরা হলেন, চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা এলাকার আল আমিন (৩৮) ও মোশাররফ হোসেন (৩৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে একটি ইট বালির টানা টমটম কাঠালতলী এলাকার দিকে যাবার পথে মুন্সিরহাট বাজার এলাকায় উল্টে তিন শ্রমিক গুরুতর আহাত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে পাথরকাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে ভান্ডারিয়া নামক এলাকার পৌঁছলে আলামিন নামের এক শ্রমিকের মৃত্যু হয়।
পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রদীপ দত্ত জানান, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে তাদের অবস্থা গুরুত্ব দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালের প্রেরণ করা হয়েছে। তবে আল আমিন নামের ব্যক্তির বুকে খুব আঘাত পেয়েছে বলে মনে হচ্ছিলো।