1. asmjashim2017@gmail.com : abusala Jashim : abusala Jashim
  2. admin@asiantimes24.com : Jamal :
পাথরঘাটায় কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা নিতে পুলিশ সুপারকে নির্দেশ - asiantimes24
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম : -
পাথরঘাটায় কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা নিতে পুলিশ সুপারকে নির্দেশ পাথরঘাটায় টমটম উল্টে শ্রমিক নিহত, আহত ২ পাথরঘাটায় সরকারী হাসপাতালে রিপ্রেজেন্টেটিভদের দৌরাত্ম্য, ভোগান্তিতে রোগীরা কৈবর্তখালী গ্রামটি যেন জীবন্ত উৎসবের আঙিনা, সূর্যমুখীর হাসিতে হাসছে কৃষক ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু পানি উন্নয়ন বোর্ডের এক মামুনেই অতিষ্ঠ পাথরঘাটার মানুষ! পাথরঘাটায় কোস্টগার্ডের হাত থেকে বাঁচতে নদীতে লাফিয়ে জেলে নিখোঁজ পাথরঘাটা বিএফডিসির চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ সমুদ্রে মাছ শিকারের সময় জেলেবহরে জলদস্যুর হামলা, ২ জেলে গুলিবিদ্ধ রমজান ঘিরে অস্থির নিত্যপণ্যের বাজার: চাপে সাধারণ মানুষ

পাথরঘাটায় কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা নিতে পুলিশ সুপারকে নির্দেশ

  • আপডেট সময়: রবিবার, ১০ মে, ২০২৬, ৯.২৩ পিএম
  • ৪ বার সংবাদটি পড়েছেন
কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা নিতে পুলিশ সুপারকে নির্দেশ

বরগুনার পাথরঘাটায় নাঈম নামে এক কিশোরকে আটক করে নির্যাতন করার অভিযোগে কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সুজাউদ্দিন মাহমুদসহ অজ্ঞাত ৬ থেকে ৭ জনের বিরুদ্ধে মামলা নিতে বরগুনা পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রে আমলী আদালত।

রোববার (১০ মে) পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতের বিচারক মো. পনির শেখ এ আদেশ প্রদান করেন। একই সাথে মামলা দায়ের করে ১২ মে স¦শরীরে হাজির হয়ে আদালতকে লিখিতভাবে অবহিত করার জন্যও নির্দেশ দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারি মো. মুবিন।

আদালতের আদেশের সূত্রে জানা যায়, পাথরঘাটা পৌরসভার ৩ন¤¦র ওয়ার্ডের পোষ্ট অফিসের সামনে থেকে ৫ মে সন্ধ্যর দিকে মো. নাঈম নামে এক কিশোরকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করে কোস্টগার্ড। আটকের পর ৭ মে নাঈমকে আদালতে সোপর্দ করলে আদালতের বিচারকের জিজ্ঞাসাবাদ করেন। এসময় নাঈম প্রকাশ্য আদালতে নির্যাতনের চিত্র দেখাতে অপারগতা প্রকাশ করলে খাস কামরায় গিয়ে দেখান। আদালতে নাঈমের নিত¤ে¦র উভয় পাশে ব্যপক আঘাতের চিত্র ভিডিও ও স্থির চিত্র ধারণ করেন এবং পরীক্ষার জন্য নির্দেশনা প্রদান করেন।

ওইদিন আদালত নাঈমের জবানবন্দি গ্রহণ এবং পর্যালোচনায় তাকে নির্যাতনের অভিযোগের প্রাথমিক সত্যতা প্রতীয়মান হয়। আদালত আদেশে উল্লেখ করা হয়, কোন ব্যক্তিকে হেফাজতে নির্যাতন করা হয়েছে বা মৃত্যূ ঘটনানো হয়ছে যা নির্যাতন এবং হেফাজতে মৃত্যূ (নিবারণ) আইন, ২০১৩ এর ২ ধারার অধীনে অপরাধ হিসেবে বিবেচিত হয় সেক্ষেত্রে ম্যাজিষ্ট্রেট এই আইনের ৪ (১) ধারা অনুযায়ী তাদের জবানবন্দি রেকর্ড করে অনতিবিল¤ে¦ রেজিষ্ট্রার্ড চিকিৎসকের দ্বারা পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করবেন এবং একই আইনের ৫ (১) ধারা অনুযায়ী পুলিশ সুপারকে মামলা রুজু করতে নির্দেশনা প্রদান করতে পারবেন। এই আইন অনুযায়ী বরগুনা পুলিশ সুপারকে মামলা রুজু করতে নির্দেশনা প্রদান করেন আদালত।

আদালতের বেঞ্চ সহকারি মো. মুবিন বলেন, নাঈমের জবানবন্দি এবং র্নিযাতনের চিত্র অনুযায়ী আদালত কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সুজাউদ্দিন আহমেদসহ অজ্ঞাত ৬ থেকে ৭জনের বিরুদ্ধে মামলা দিতে বরগুনা পুলিশ সুপারকে নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি ১২ মে স¦শরীরে আদালতে উপস্থিত হয়ে মামলার বিযয় লিখিতভাবে অবহিত করার জন্যও নির্দেশনা দেন।

এ বিষয়ে বরগুনা জেলা পুলিশ সুপার কুদরত-ই খুদার সরকারি ফোন নম্বরে একাধীকবার যোগাযোগ করার চেস্টা করা হলে তিরি মুঠোফোনটি রিসিভ না বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এই নিউজটি শেয়ার করতে পারেন

এই বিভাগের আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2025, asiantimes24
Theme Customized BY asiantimes