1. asmjashim2017@gmail.com : abusala Jashim : abusala Jashim
  2. admin@asiantimes24.com : Jamal :
পাথরঘাটায় ছাত্রদলের সাধারন সম্পাদককে কুপিয়ে যখম - asiantimes24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম : -
ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু পানি উন্নয়ন বোর্ডের এক মামুনেই অতিষ্ঠ পাথরঘাটার মানুষ! পাথরঘাটায় কোস্টগার্ডের হাত থেকে বাঁচতে নদীতে লাফিয়ে জেলে নিখোঁজ পাথরঘাটা বিএফডিসির চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ সমুদ্রে মাছ শিকারের সময় জেলেবহরে জলদস্যুর হামলা, ২ জেলে গুলিবিদ্ধ রমজান ঘিরে অস্থির নিত্যপণ্যের বাজার: চাপে সাধারণ মানুষ সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত, রাষ্টীয় মর্যাদায় দাফন নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন খাসির নামে ২৫ কেজি কুকুরের মাংস জব্দ, অভিযুক্ত পলাতক দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ

পাথরঘাটায় ছাত্রদলের সাধারন সম্পাদককে কুপিয়ে যখম

  • আপডেট সময়: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ৪.১৩ পিএম
  • ১৩৩ বার সংবাদটি পড়েছেন
ছাত্রদলের সাধারন সম্পাদককে কুপিয়ে যখম

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় পৌরসভার ওয়ার্ড সাধারন সম্পাদক ইমাম হোসেনকে (২৫) রাতের আধারে দুর্বৃত্তরা কুপিয়ে যখমের অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলা ছাত্রদলের সভাপতি কেএম হাসিবুল্লাহ এ তথ্য নিশ্চিৎ করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ১২ টার দিকে পাথরঘাটা পৌরসভার ৮নং ওয়ার্ডের কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

ইমাম হোসেন পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খাদ্যগুদাম এলাকার মো. ইমনাইল হোসেন এর ছেলে এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১ টার দিকে নিজেদের বাসা থেকে ভাত খেয়ে ভাড়া বাসায় যাওয়ার জন্য বের হয়ে যান। পাথরঘাটা কলেজের পেছনে সড়কে পৌছালে মুখ বাধা চার-পাঁচজন দুর্বৃত্ত এসে তার উপরে দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে যখম করে রাস্তার পাশে ফেলে চলে যায়। পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি কেএম হাসিবুল্লাহ ও পৌর সভাপতি মো. মাহবুবুর রহমান বলেন, কারা ইমামের উপর হামলা করেছে বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি। তবে যারাই জড়িত থাকুক দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা সাংবাদিকদের জানান, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি, অভিযোগ পেলে আইনি ব্যাবস্থা নেয়া হবে।

এই নিউজটি শেয়ার করতে পারেন

এই বিভাগের আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2025, asiantimes24
Theme Customized BY asiantimes