1. asmjashim2017@gmail.com : abusala Jashim : abusala Jashim
  2. admin@asiantimes24.com : Jamal :
কম্বলের লোভ সামলাতে পারলেন না ইউপি সদস্য! - asiantimes24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম : -
ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু পানি উন্নয়ন বোর্ডের এক মামুনেই অতিষ্ঠ পাথরঘাটার মানুষ! পাথরঘাটায় কোস্টগার্ডের হাত থেকে বাঁচতে নদীতে লাফিয়ে জেলে নিখোঁজ পাথরঘাটা বিএফডিসির চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ সমুদ্রে মাছ শিকারের সময় জেলেবহরে জলদস্যুর হামলা, ২ জেলে গুলিবিদ্ধ রমজান ঘিরে অস্থির নিত্যপণ্যের বাজার: চাপে সাধারণ মানুষ সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত, রাষ্টীয় মর্যাদায় দাফন নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন খাসির নামে ২৫ কেজি কুকুরের মাংস জব্দ, অভিযুক্ত পলাতক দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ

কম্বলের লোভ সামলাতে পারলেন না ইউপি সদস্য!

  • আপডেট সময়: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ৪.৪৮ পিএম
  • ১৩২ বার সংবাদটি পড়েছেন

গোপালগঞ্জ প্রতিনিধি
দুস্থ ও অসহায় মানুষকে বিতরণের জন্য ২১ কম্বল বরাদ্দ পান ইউপি মেম্বর। এরপর উপকারভোগীদের তালিকা জমা দেন । ২ জানুয়ারি ইউনিয়ন পরিষদ থেকে কম্বল গ্রহন করেন। পরে ওই ইউপি মেম্বর কম্বল বাজার বিক্রি করে দেন।

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য রুঙ্গু খানের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে । বিষয়টি সম্প্রতি জানজানি হওয়ার পর তোলপাড় শুরু হয়েছে।

ইউপি মেম্বর উপকারভোগীদের তালিকায় ২১টি মোবাইল নম্বর উল্লেখ করেছেন। এরমধ্যে ২ টি নম্বরে কল করে জানাগছে তারা কম্বল পাননি। এরমধ্যে ১ একজন খুলনা ও অপরজন চট্টগামে থাকেন বলে জানিয়েছেন । স্থানীয় ৩ জনের সাথে কথা বলে জানাগেছে তারও কম্বল পাননি। বাদবাকী ১৬টি মেবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে। ১৬টি নম্বর অস্তিস্বহীন বলে ধারণা করা হচ্ছে।

পাটগাতী ইউনিয়ন পরিষদ সুত্রে জানা যায়, চলতি শীত মৌসুমে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ১৫০ পিচ কম্বল বরাদ্দ দেওয়া হয় উপজেলা প্রশাসন থেকে। তার মধ্যে ৫ নং ওয়ার্ডের দরিদ্রদের বিতরনের জন্য ২১ টি কম্বল ইউপি সদস্য রুঙ্গু খানকে দেওয়া হয়।

কিন্তু ওই ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা জানান, শীত মৌসুমে সরকারি কোন কম্বল পাননি তারা। এতে প্রকৃত দরিদ্ররা শীতের কষ্টে দিন কাটাচ্ছেন।

তালিকায় নাম থাকা আবেজান বেগম, নাসিমা বেগম ও জুলি খানম বলেন, তালিকায় আমাগে নাম থাকলিও সরকারি কোন কোম্বল আমরা পাইনেই । মেম্বার (ইউপি সদস্য) রুঙ্গু খান আমাগে কোন কোম্বল দেয়নেই। তাই আমরা শীতির কষ্টে দিন কাটাচ্ছি।

এছাড়া তালিকায় নাম ও নাম্বারে যোগাযোগ করা হলে মাজেদা বেগম ও রোজিনা খানম জানান, তারা খুলনা সোনাডাঙ্গা ও চট্রগ্রামে থাকেন । আর বাকি নাম্বার গুলো বন্ধ ও ব্যবহৃত হচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক পাটগাতী ইউনিয়নের এক ইউপি সদস্য বলেন, ভূয়া উপকারভোগীর তালিকা পরিষদে জমা দিয়ে কম্বল গুলো গ্রহন রুঙ্গু মেম্বার। পরিষদ থেকে কম্বল গুলো রাসেল নামের এক ভ্যানচালকের ভ্যানে করে নিয়ে পাটগাতী বাজারে বিক্রি করে দেন। যেটা হতদরিদ্রের পাওয়ার কথা সেগুলো না দিয়েই বিক্রি করেছেন তিনি।

তবে ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য রুঙ্গু খান এসব অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে বলেন, কোন কম্বল বিক্রি করিনি। কম্বল গুলো তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে বিতরন করেছেন বলে দাবি করে কলটি কেটে দেন।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম বলেন, দরিদ্রদের শীতের কষ্ট দূর করতে সরকার কম্বল দিয়েছেন। যদি উপকারভোগীদের না দিয়ে ইউপি সদস্য বিক্রি করে থাকে সেটা অপরাধ। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই নিউজটি শেয়ার করতে পারেন

এই বিভাগের আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2025, asiantimes24
Theme Customized BY asiantimes