1. asmjashim2017@gmail.com : abusala Jashim : abusala Jashim
  2. admin@asiantimes24.com : Jamal :
কক্সবাজারে প্রজন্ম লীগ সভাপতিসহ ২ জন অস্ত্রসহ গ্রেফতার - asiantimes24
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

কক্সবাজারে প্রজন্ম লীগ সভাপতিসহ ২ জন অস্ত্রসহ গ্রেফতার

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬, ১.০৬ পিএম
  • ২৭০ বার সংবাদটি পড়েছেন

কক্সবাজার প্রতিনিধি
‎কক্সবাজারের পেকুয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও অস্ত্রের সরঞ্জাম নিয়ে প্রজন্ম লীগ সভাপতিসহ ২ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। ‎

বৃহস্পতিবার ভোর ৬ টায় পেকুয়া সদর ইউনিয়নের মাতবর পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র মেটাল ব্যাটন, ৪টি কিরিচ উদ্ধার করা হয়। ‎

‎গ্রেপ্তারকৃতরা হলেন, পেকুয়া সদর ইউনিয়নের মাতবর পাড়া এলাকার নাজেম উদ্দিনে পুত্র মোঃ মোকতার ও শাহীন আলম। গ্রেপ্তারকৃত মোকতার উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি। ‎ ‎

জানা যায়, ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোন বিশৃঙ্খলা রোধে যৌথ বাহিনী বিশেষ অভিযানে পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান করা হয়। ‎

এ বিষয়ে পেকুয়া থানার ওসি খাইরুল আলম আটকের সত্যতা নিশ্চিত করেন এবং আটকৃতদের আদালত প্রেরণ করা হয় বলে জানান। তিনি আরো জানান,জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র ও অস্ত্রধারীদের গ্রেপ্তারে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা চলমান রয়েছে।

এই নিউজটি শেয়ার করতে পারেন

এই বিভাগের আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2025, asiantimes24
Theme Customized BY asiantimes