1. asmjashim2017@gmail.com : abusala Jashim : abusala Jashim
  2. admin@asiantimes24.com : Jamal :
পাথরঘাটায় পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বিক্ষোভ মিছিল - asiantimes24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম : -
ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু পানি উন্নয়ন বোর্ডের এক মামুনেই অতিষ্ঠ পাথরঘাটার মানুষ! পাথরঘাটায় কোস্টগার্ডের হাত থেকে বাঁচতে নদীতে লাফিয়ে জেলে নিখোঁজ পাথরঘাটা বিএফডিসির চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ সমুদ্রে মাছ শিকারের সময় জেলেবহরে জলদস্যুর হামলা, ২ জেলে গুলিবিদ্ধ রমজান ঘিরে অস্থির নিত্যপণ্যের বাজার: চাপে সাধারণ মানুষ সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত, রাষ্টীয় মর্যাদায় দাফন নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন খাসির নামে ২৫ কেজি কুকুরের মাংস জব্দ, অভিযুক্ত পলাতক দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ

পাথরঘাটায় পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বিক্ষোভ মিছিল

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬, ৪.২৭ পিএম
  • ১২১ বার সংবাদটি পড়েছেন
পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বিক্ষোভ মিছিল

পে-কমিশন ঘোষিত নবম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে অবিলম্বে গেজেট প্রকাশের দাবিতে বরগুনার পাথরঘাটায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পাথরঘাটার এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহবানে পাথরঘাটা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে শিক্ষক কর্মচারীরা এই বিক্ষোভ মিছিল করেন।

কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে গিয়ে মিছিলটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। দায়িত্ব প্রাপ্ত অধ্যক্ষ চন্দ্রশেখর স্বর্ণকারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী শিক্ষা বিষয়ের সহকারী অধ্যাপক মো আমিনুল হক, অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ জাইদুর রহমান।

শিক্ষক নেতারা তাদের বক্তব্যে বলেন, পাঁচ বছর পর পর পে-স্কেল দেয়ার রেওয়াজ থাকলেও দীর্ঘ ১১ বছর পর্যন্ত প্রজাতন্ত্রের কর্মচারী ও শিক্ষকরা পে-স্কেল থেকে বঞ্চিত। দ্রব্যমূল্যের এই লাগামহীন ঊর্ধ্বগতির বাজারে পরিবার পরিচালনায় শিক্ষকরা হিমশিম খাচ্ছে। তারা ইন্টেরিম সরকারকে পে-স্কেল নিয়ে তামাশা না করে ৩১শে জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশের দাবি জানান। তানাহলে শিক্ষকরা আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটের দায়িত্ব পালন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

এই নিউজটি শেয়ার করতে পারেন

এই বিভাগের আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2025, asiantimes24
Theme Customized BY asiantimes