1. asmjashim2017@gmail.com : abusala Jashim : abusala Jashim
  2. admin@asiantimes24.com : Jamal :
সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত, রাষ্টীয় মর্যাদায় দাফন - asiantimes24
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম : -
পাথরঘাটায় কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা নিতে পুলিশ সুপারকে নির্দেশ পাথরঘাটায় টমটম উল্টে শ্রমিক নিহত, আহত ২ পাথরঘাটায় সরকারী হাসপাতালে রিপ্রেজেন্টেটিভদের দৌরাত্ম্য, ভোগান্তিতে রোগীরা কৈবর্তখালী গ্রামটি যেন জীবন্ত উৎসবের আঙিনা, সূর্যমুখীর হাসিতে হাসছে কৃষক ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু পানি উন্নয়ন বোর্ডের এক মামুনেই অতিষ্ঠ পাথরঘাটার মানুষ! পাথরঘাটায় কোস্টগার্ডের হাত থেকে বাঁচতে নদীতে লাফিয়ে জেলে নিখোঁজ পাথরঘাটা বিএফডিসির চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ সমুদ্রে মাছ শিকারের সময় জেলেবহরে জলদস্যুর হামলা, ২ জেলে গুলিবিদ্ধ রমজান ঘিরে অস্থির নিত্যপণ্যের বাজার: চাপে সাধারণ মানুষ

সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত, রাষ্টীয় মর্যাদায় দাফন

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৯.১১ পিএম
  • ১৯২ বার সংবাদটি পড়েছেন
সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত, রাষ্টীয় মর্যাদায় দাফন

বাগেরহাট প্রতিনিধি
ময়মনসিংহ জেলার ফুলপুর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বাগেরহাটের গোটাপাড়া এলাকার কৃতি সন্তান সেনা সদস্য সার্জেন্ট মোঃ রেজাউল করিমের মরদেহ হেলিকপ্টারে করে নিজ গ্রামে আনা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া এলাকায় হেলিকপ্টারটি অবতরণ করলে সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সহকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও অসংখ্য স্বজন উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিজ গ্রামের বাড়িতে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর ময়মনসিংহগামী ট্রাকের সঙ্গে শেরপুরগামী খান ট্রাভেলসের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও সেনাবাহিনীর গাড়ির সামনে অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় সেনাবাহিনীর ট্রাকচালক সার্জেন্ট রেজাউল করিমকে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সার্জেন্ট রেজাউল করিমের অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাকে একজন সাহসী, কর্তব্যপরায়ণ ও সদালাপী ব্যক্তি হিসেবে স্মরণ করেছেন। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এই নিউজটি শেয়ার করতে পারেন

এই বিভাগের আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2025, asiantimes24
Theme Customized BY asiantimes