1. asmjashim2017@gmail.com : abusala Jashim : abusala Jashim
  2. admin@asiantimes24.com : Jamal :
ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু - asiantimes24
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম : -
ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু পানি উন্নয়ন বোর্ডের এক মামুনেই অতিষ্ঠ পাথরঘাটার মানুষ! পাথরঘাটায় কোস্টগার্ডের হাত থেকে বাঁচতে নদীতে লাফিয়ে জেলে নিখোঁজ পাথরঘাটা বিএফডিসির চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ সমুদ্রে মাছ শিকারের সময় জেলেবহরে জলদস্যুর হামলা, ২ জেলে গুলিবিদ্ধ রমজান ঘিরে অস্থির নিত্যপণ্যের বাজার: চাপে সাধারণ মানুষ সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত, রাষ্টীয় মর্যাদায় দাফন নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন খাসির নামে ২৫ কেজি কুকুরের মাংস জব্দ, অভিযুক্ত পলাতক দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ

ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

  • আপডেট সময়: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৪.৪৫ পিএম
  • ২৭ বার সংবাদটি পড়েছেন
গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বরগুনার পাথরঘাটায় গাছের ডাল কাটতে গিয়ে নূর মোহাম্মদ ঘরামি (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২ টার দিকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রদীপ দত্ত মৃত্যুর সত্যত নিশ্চিত করেছেন।

এর আগে সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলা কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড় পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নূর মোহাম্মদ ঘরামী উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের বড়টেংরা এলাকার মৃত সিরাজুল হক ঘরামীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সোহাগ আকন জানান, সকাল সাড়ে ৮ টার দিকে তিনি গোসল করতে যাওয়ার সময় নূর মোহাম্মদ ঘরামিকে একটি গাছের মগডালে উঠে ডাল কাটতে দেখেন। এর কিছুক্ষণের মধ্যেই চিৎকার শুনতে পান এবং দেখেন নুর মোহাম্মাদ ওই গাছের নিচে পড়ে আছেন। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন।

পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রদীপ দত্ত জানান, পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই নূর মোহাম্মদ ঘরামীর মৃত্যু হয়েছে। তার বাম হাত ভেঙে গেছে এবং শরীরের কয়েক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মংচেনলা জানান, এরকম একটি ঘটনার কথা আমরা জেনেছি। এরপরেই পুলিশ গিয়ে মরদেহের সুররহাল শেষে ময়নতন্ত্রের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এই নিউজটি শেয়ার করতে পারেন

এই বিভাগের আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2025, asiantimes24
Theme Customized BY asiantimes