1. asmjashim2017@gmail.com : abusala Jashim : abusala Jashim
  2. admin@asiantimes24.com : Jamal :
পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের প্রতিনিধির ছেলে সড়ক দুর্ঘটনায় নিহত - asiantimes24
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম : -
পাথরঘাটায় কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা নিতে পুলিশ সুপারকে নির্দেশ পাথরঘাটায় টমটম উল্টে শ্রমিক নিহত, আহত ২ পাথরঘাটায় সরকারী হাসপাতালে রিপ্রেজেন্টেটিভদের দৌরাত্ম্য, ভোগান্তিতে রোগীরা কৈবর্তখালী গ্রামটি যেন জীবন্ত উৎসবের আঙিনা, সূর্যমুখীর হাসিতে হাসছে কৃষক ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু পানি উন্নয়ন বোর্ডের এক মামুনেই অতিষ্ঠ পাথরঘাটার মানুষ! পাথরঘাটায় কোস্টগার্ডের হাত থেকে বাঁচতে নদীতে লাফিয়ে জেলে নিখোঁজ পাথরঘাটা বিএফডিসির চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ সমুদ্রে মাছ শিকারের সময় জেলেবহরে জলদস্যুর হামলা, ২ জেলে গুলিবিদ্ধ রমজান ঘিরে অস্থির নিত্যপণ্যের বাজার: চাপে সাধারণ মানুষ

পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের প্রতিনিধির ছেলে সড়ক দুর্ঘটনায় নিহত

  • আপডেট সময়: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৯.২৭ পিএম
  • ১৭১ বার সংবাদটি পড়েছেন
মারুফ চৌধুরী। ছবি: সংগ্রহীত

বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় উপজেলা কৃষক দলের সভাপতি মো. মারুফ চৌধুরী (৩৫) নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা সাতটার দিকে বরিশাল নিয়ে যাওয়ার পথে ভান্ডারিয়া নামক স্থানে পৌছালে তার মৃত্যু হয়।

এর আগে শনিবার বেলা ৩টার দিকে পাথরঘাটা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের কালমেঘা ইউনিয়নের সেন্টার-কাটাখালের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

মারুফ চৌধুরী পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি গোলাম মোস্তফা চৌধুরীর মেজো ছেলে। বাবা গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুসালেহ জসিম জানান, তিনি কাকচিড়ার কাটাখালী এলাকা থেকে বাড়িতে আসার সময় ওই ঘটনাস্থলে দুর্ঘটনার শিকার হয়ে পড়ে থাকতে দেখেন। এসময় এক স্থানীয় নারী তাকে ধরে আছেন। তাতক্ষনিক স্থানীয়দের সহায়তায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে বারিশাল নিয়ে যাওয়ার পথে ভান্ডারিয়া এলাকায় পৌছালে তার মৃত্যু হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হাসান দোলন জানান, মারুফ চৌধুরী নামের এক ব্যাক্তিকে হাসপাতালে নিয়ে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তার মাথার বাম পাশে গুরুতর আঘাত লেগেছে এবং কান থেকে ব্লিডিং হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরন করা হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা জানান, পাথরঘাটা উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। তবে কি ভাবে দুর্ঘটনার শিকার হয়েছে তা এখনো জানা যায়নি।

মারুফ চৌধুরীর মৃত্যুতে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি এবং জামায়াতে ইসলামীর বরগুনা-২ মনোনীত প্রার্থী ডাক্তার সুলতান আহমেদ ও পাথরঘাটা প্রেসক্লাব ও পাথরঘাটা উপজেলা প্রেসক্লাব শোক প্রকাশ করেছেন।

এই নিউজটি শেয়ার করতে পারেন

এই বিভাগের আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2025, asiantimes24
Theme Customized BY asiantimes