1. asmjashim2017@gmail.com : abusala Jashim : abusala Jashim
  2. admin@asiantimes24.com : Jamal :
পাথরঘাটায় ইয়াবাসহ বিএনপি নেতা আটক - asiantimes24
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

পাথরঘাটায় ইয়াবাসহ বিএনপি নেতা আটক

  • আপডেট সময়: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ১.৫৭ পিএম
  • ২১০ বার সংবাদটি পড়েছেন
ছবি: সংগ্রহীত

বরগুনার পাথরঘাটায় ২৪১ পিস ইয়াবাসহ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছগীর ফরাজীকে আটক কোস্টগার্ডদের পাথরঘাটা স্টেশন। শনিবার সকাল ১০ টার দিকে তাকে পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রট কোর্টে নেয়া হলে তাকে কারাগাড়ে পাঠানোর নিদেশ দেয়া হয়।

এর আগে শুক্রবার দুপুর আড়াইটার দিকে পাথরঘাটা পৌরসভার ৬নং ওয়ার্ডের মহিলা কলেজ এলাকা থেকে তাকে আটক করা হয়। সে দীঘদিন ধরে মাদক ব্যাবসার সাথে জরিত এবং মাদক ডিলার হিসেবেও পরিচিত বলে জানা গেছে।

ছগীর ফরাজী উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছোট টেংরা এলাকার সেকান্দার আলী ফরাজীর ছেলে
এবং চরদুয়ানী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনী গোপন তথ্যের ভিত্তিতে বেশ কয়েকদিন ধরে ছগীর ফরাজীর গতিবিধির ওপর নজরদারি চালাচ্ছেন। পরে শুক্রবার দুপুরে গোপন সংবাদের বিত্তিতে কোস্টগার্ডের একটি বিশেষ টিম অভিযান পরিচালনার সময় পাথরঘাটা পৌরসভার ৬নং ওয়ার্ডের মহিলা কলেজ এলাকা তাকে বহন করা মোটরসাইকেলের গতি রোধ করে তল্লাসী করার পরে ২৪১ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।

পাথরঘাটা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা মুঠোফোনে বলেন, শুক্রবার রাতে ২৪১ পিচ ইয়াবাসহ ছগীর ফরাজী নামের এক ব্যাক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড। পরে শনিবার তাকে আদালতে প্রেরন করা হয়।

এই নিউজটি শেয়ার করতে পারেন

এই বিভাগের আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2025, asiantimes24
Theme Customized BY asiantimes