1. asmjashim2017@gmail.com : abusala Jashim : abusala Jashim
  2. admin@asiantimes24.com : Jamal :
গোপালগঞ্জে পাটের গুদামে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি - asiantimes24
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম : -
ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু পানি উন্নয়ন বোর্ডের এক মামুনেই অতিষ্ঠ পাথরঘাটার মানুষ! পাথরঘাটায় কোস্টগার্ডের হাত থেকে বাঁচতে নদীতে লাফিয়ে জেলে নিখোঁজ পাথরঘাটা বিএফডিসির চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ সমুদ্রে মাছ শিকারের সময় জেলেবহরে জলদস্যুর হামলা, ২ জেলে গুলিবিদ্ধ রমজান ঘিরে অস্থির নিত্যপণ্যের বাজার: চাপে সাধারণ মানুষ সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত, রাষ্টীয় মর্যাদায় দাফন নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন খাসির নামে ২৫ কেজি কুকুরের মাংস জব্দ, অভিযুক্ত পলাতক দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ

গোপালগঞ্জে পাটের গুদামে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি

  • আপডেট সময়: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ৯.৩২ এএম
  • ১২৪ বার সংবাদটি পড়েছেন

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুর সদরে একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২ হাজার ৬০০ মণ পাট পুড়ে গেছে। শনিবার (১০ জানুয়ারি) রাত আড়াইটার দিকে সরকারি টিএন্ডটি অফিসের সামনে সুনিল সাহার পাট গুদামে এই আগুন লাগার ঘটনা ঘটে। এতে নির্মল সাহা ও ইকরাম মিয়ার পাটের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

দোকান মালিকদের মতে, প্রাথমিকভাবে দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পরে মুকসুদপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন মাস্টার মেহেদি হাসানের নেতৃত্বে মুকসুদপুর এবং কাশিয়ানি ফায়ার সার্ভিসের মোট ৪টি ইউনিট সকাল ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনে।

এখনো আগুন লাগার কারণ জানা যায়নি, তবে তদন্ত শেষে এর কারণ বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী সুনীল সাহা জানান, প্রতিদিনের মতো পাট গুদামের কাজ শেষ করে রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে গিয়েছিলেন। কী কারণে আগুন লেগেছে তা বলতে পারছেন না।

তিনি জানান, তার গোডাউনে থাকা নিজের ১ হাজার ৮শ’ মন, নির্মল বিশ্বাসের ৩শ’ মন এবং একরাম মিয়ার ৫শ’ মন পাট পুড়ে গেছে। এই ঘটনায় তিনি পুরোপুরি সর্বস্বান্ত হয়েছেন। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা ব্যবসা শুরু করার জন্য দ্রুত সরকারি সহায়তা চেয়েছেন।

এই নিউজটি শেয়ার করতে পারেন

এই বিভাগের আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2025, asiantimes24
Theme Customized BY asiantimes