1. asmjashim2017@gmail.com : abusala Jashim : abusala Jashim
  2. admin@asiantimes24.com : Jamal :
চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কারকৃত নেতাসহ আটক ৩ - asiantimes24
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম : -
কিভাবে ৩৬ জুলাই হয়েছিল! পাথরঘাটায় কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা নিতে পুলিশ সুপারকে নির্দেশ পাথরঘাটায় টমটম উল্টে শ্রমিক নিহত, আহত ২ পাথরঘাটায় সরকারী হাসপাতালে রিপ্রেজেন্টেটিভদের দৌরাত্ম্য, ভোগান্তিতে রোগীরা কৈবর্তখালী গ্রামটি যেন জীবন্ত উৎসবের আঙিনা, সূর্যমুখীর হাসিতে হাসছে কৃষক ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু পানি উন্নয়ন বোর্ডের এক মামুনেই অতিষ্ঠ পাথরঘাটার মানুষ! পাথরঘাটায় কোস্টগার্ডের হাত থেকে বাঁচতে নদীতে লাফিয়ে জেলে নিখোঁজ পাথরঘাটা বিএফডিসির চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ সমুদ্রে মাছ শিকারের সময় জেলেবহরে জলদস্যুর হামলা, ২ জেলে গুলিবিদ্ধ

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কারকৃত নেতাসহ আটক ৩

  • আপডেট সময়: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ১১.৩৩ এএম
  • ২১২ বার সংবাদটি পড়েছেন

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ শহরে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কারকৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার রাত ১২টার দিকে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত আল মদিনা ট্রেডার্স-এর মালিক টিন ব্যবসায়ী মোহাম্মদ জামাল মিয়ার কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন, হবিগঞ্জ পৌরসভার আব্দুল মতিনের ছেলে এনামুল হক সাকিব (২৪), শাহ আলমের ছেলে শিহাব আহমেদের (২০), নছরতপুরের আব্দুল কাইউমের ছেলে মো. মোশারফ (১৯)।

পুলিশ সূত্র জানায়, আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় বিস্তারিত তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৭ মে ২০২৫ তারিখে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, সহিংসতা, মামলা-বাণিজ্য এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এনামুল হক ওরফে সাকিবকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বহিষ্কার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন।

এই নিউজটি শেয়ার করতে পারেন

এই বিভাগের আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2025, asiantimes24
Theme Customized BY asiantimes