1. asmjashim2017@gmail.com : abusala Jashim : abusala Jashim
  2. admin@asiantimes24.com : Jamal :
পাথরঘাটায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতা আটক - asiantimes24
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম : -
ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু পানি উন্নয়ন বোর্ডের এক মামুনেই অতিষ্ঠ পাথরঘাটার মানুষ! পাথরঘাটায় কোস্টগার্ডের হাত থেকে বাঁচতে নদীতে লাফিয়ে জেলে নিখোঁজ পাথরঘাটা বিএফডিসির চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ সমুদ্রে মাছ শিকারের সময় জেলেবহরে জলদস্যুর হামলা, ২ জেলে গুলিবিদ্ধ রমজান ঘিরে অস্থির নিত্যপণ্যের বাজার: চাপে সাধারণ মানুষ সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত, রাষ্টীয় মর্যাদায় দাফন নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন খাসির নামে ২৫ কেজি কুকুরের মাংস জব্দ, অভিযুক্ত পলাতক দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ

পাথরঘাটায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতা আটক

  • আপডেট সময়: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ১২.১৮ পিএম
  • ২৩৩ বার সংবাদটি পড়েছেন

বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি’র উপর হামলা ও কয়েক শতাধিক গাড়ি পোড়ানোর মামলার নামীয় আসামি এনামুল হোসেনকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে পাথরঘাটা পৌর শহরের বন বিভাগের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক এনামুল হোসাইন পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, পাথরঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের আশ্রারাফ আলী মাসুমের ছেলে।

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, গত ২০২২ সালের ৪ সেপ্টেম্বর বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা জেলার বিএনপি’র সাবেক সভাপতি নুরুল ইসলাম মনি কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বরগুনার পাথরঘাটা নিত্যদ্রব্য পণ্যের উর্ধ্বগতির বিরুদ্ধে একটি সভায় যোগদানের জন্য আসেন। তিনি গাড়িবহর নিয়ে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়ার সিএন্ডবি এলাকায় পৌঁছলে আগেই ওৎ পেতে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা তার গাড়ি বহরে হামলা করে নুরুল ইসলাম মনিসাহ শতাধিক নেতাকর্মীর উপর হামলা করেন। এ হামলার ঘটনা নিয়ে পাথরঘাটায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় ১০৫ জন নামীয় এবং ৩০০ জন অজ্ঞাত আসামী করা হয়। এই মামলার ৮৯ নম্বর আসামী সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগের এনামুল হোসেন।

পাথরঘাটা উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক জানান, আটক এনামুল হোসেন শেখ হাসিনা সরকারের অবৈধ ভোটে চেয়ারম্যান হয়েছেন। তার বিরুদ্ধে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি’র উপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলা রয়েছে। সে একটি মামলার আসামি হয়েও প্রকাশ্যে কিভাবে ঘুরে বেড়ায়, বিষয়টি নিয়ে পাথরঘাটায় বিক্ষোভ মিছিল করা হয়। তারা প্রকাশ্যে ঘোরাফেরা করছে এবং আওয়ামীলীগের এজেন্ডরা বাস্তবায়নের চেষ্টা ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। এনামুল হোসাইন বড় একটি মামলার আসামি হওয়ার পরেও প্রকাশ্যে ঘোরাফেরা করছেন। যারা এভাবে করছেন তাদেরকে গ্রেফতারের জোর দাবি জানান তিনি।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, গোপন সংবাদের বিত্তিতে জানতে পারি বিএনপি’র ভাই চেয়ারম্যান নুরুল ইসলাম মনি’র উপর হামলার ঘটনায় মামলার নামীয় আসামি প্রকাশ্যে ঘোরাফেরা করছেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাথরঘাটা পৌর শহরের বন বিভাগের কার্যালয়ের সামনে থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান এনামুল হোসাইনকে আটক করা হয়। এনামুল হোসাইন ওই মামলার ৭৯ নম্বর আসামি। আটক এনামুল হোসাইনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরো জানান, এ মামলায় মোট ৪০৫ জনকে আসামি করা হয়। এর মধ্যে ১০৫ জন নামীয় এবং ৩০০ জন অজ্ঞত আসামী করা হয়েছে। ৪০৫ জনের মধ্যে এ পর্যন্ত ১৪ জনকে আটক করা হয়ে।

এই নিউজটি শেয়ার করতে পারেন

এই বিভাগের আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2025, asiantimes24
Theme Customized BY asiantimes